বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না জানান, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, “আমি মো. মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান।
পদত্যাগপত্রে মাইনুল ইসলাম মান্না আরও বলেন, তিনি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের সার্বিক কল্যাণ কামনা করবেন। পাশাপাশি পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান।
তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে মো. মাইনুল ইসলাম মান্না বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি পদত্যাগ করতে চাই। এর বাইরে অন্য কোনো কারণ নেই।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...