বিজ্ঞাপন
রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের খাসেরহাট রাস্তা মাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আটকপালিয়া বাজারে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় একজন প্রবীণ চিকিৎসকের মৃত্যুতে এলাকাবাসী গভীর দুঃখ প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...