Logo Logo

সেনবাগে শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশা চালক আটক


Splash Image

নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত চালক মো. সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের শাঁস (ডাবি) কেনেন। পরে তিনি তার শিশুকন্যাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। পথিমধ্যে অটোরিকশাটি শিশুটির বাড়ির সামনে পৌঁছালে অসাবধানতাবশত একটি তালের শাঁস নিচে পড়ে যায়। এই সুযোগে এবং ঘটনার অজুহাতে চালক সোহেল শিশুটিকে যৌন হয়রানি করে। ওই সময় শিশুটির মা ঘটনাটি দূর থেকে দেখে ফেললে অভিযুক্ত চালক দ্রুত অটোরিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালক সোহেল উপজেলার নতুন বাজার এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা তাকে চিনে ফেলেন এবং আটক করেন। ক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত অটোরিকশা চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...