Logo Logo

হাটহাজারীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী এবং সাবেক সংসদ সদস্য, হাটহাজারীর গণমানুষের নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩১ মে) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

স্মরণসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের রাজনৈতিক দূরদর্শিতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং হাটহাজারী এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। দেশের জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...