বিজ্ঞাপন
গতকাল রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাপ মাওলা ওরফে আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজাদ মোটরসাইকেলযোগে উপজেলার ভূঞারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...