Logo Logo

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আগামী সপ্তাহেই: ট্রাম্প


Splash Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।


বিজ্ঞাপন


স্থানীয় সময় সোমবার (১ জুন) মার্কিন সংবাদদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সবকিছু ভালোই মনে হচ্ছে, বেশ ভালো মনে হচ্ছে। আজ কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, তবে আপনারা হয়তো আগেই লক্ষ্য করেছেন যে আমি খুব দ্রুতই সেটা সামাল দিয়েছি।”

তিনি জানান, সেই ‘সমস্যাটি’ ছিল লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ইরানিদের ক্ষুব্ধ হওয়া।

ট্রাম্প বলেন, “তাই আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছি এবং বলেছি কোনো গোলাগুলি নয়। আমি বিবি’র (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু) সঙ্গেও কথা বলেছি এবং বলেছি কোনো গোলাগুলি নয়। এরপর তারা উভয়েই একে অপরের ওপর গোলাগুলি বন্ধ করেছে।”

তিনি আরো বলেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়া ‘যেকোনো সামরিক বিজয়ের চেয়েও দারুণ’ হতে পারে।

“এটি কোনো সহজ বিষয় নয়,” উল্লেখ করে তিনি বলেন, “আপনি একটি বিশাল বড় দেশের সঙ্গে চুক্তি করার কথা বলছেন- তারা একটি অনেক বড় দেশ। সত্যি বলতে, এখানে চরম শত্রুতা রয়েছে।”

“তাই এটি তাদের জন্য যেমন সহজ কাজ নয়, ঠিক আমাদের দিক থেকেও সহজ কিছু নয়। তবে আমাদের যা যা অর্জন করা প্রয়োজন, তা আমরা পাচ্ছি।”

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার সমঝোতা স্মারকটি কখন নাগাদ চূড়ান্ত ও স্বাক্ষরিত হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যেই এটি হতে যাচ্ছে।”

তিনি জানান, সমঝোতা স্মারকটিতে এখনো চূড়ান্ত সম্মতি দেননি কারণ, “আমাকে এখনো আরো কয়েকটি শর্ত আদায় করে নিতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...