বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কলেজ রোডের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা সুলতান বেপারির ছেলে। তিনি হাতিয়ার স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘কেএস ইন্টারনেট’-এ অপটিক্যাল ফাইবারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ রোডের মুলা মার্কেট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিলেন রবিউল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত খুঁটিতে থাকা সচল বৈদ্যুতিক লাইনের সাথে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ওপর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ইন্টারনেট লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাঁদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...