Logo Logo

হাতিয়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. সোহাগ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়াখালী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সোহাগ জন্মগতভাবে প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিল। দুপুরে সে বাড়ির পেছনের পুকুরে একাই গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর তার জেঠাতো বোন পলি আক্তার (২৩) ওই পুকুরে গোসল করতে নামেন। পানির নিচে ডুব দেওয়ার একপর্যায়ে সোহাগের মাথার চুল তার পায়ে লাগে। তাৎক্ষণিকভাবে তিনি সোহাগকে পানির নিচ থেকে উদ্ধার করে ওপরে তুলে আনেন। তবে সে সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...