Logo Logo

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের এর শুভ উদ্বোধন


Splash Image

নড়াইল সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের কার্যক্রম শুরু হলো।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির।

অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, সদর খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) আহসান কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের ফলে তারা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের মধ্য দিয়ে চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...