বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) সকালে উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিচালিত অভিযানে রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব এ জরিমানা করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে আসা মানুষজন ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করলে প্রতি বছরের মতো এবারও কয়েকটি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বাইপাস মোড়ে একটি পরিবহন কাউন্টারে তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পায়।
অভিযানে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনকে ১৫ হাজার টাকা, ইসলাম পরিবহনকে ১০ হাজার টাকা এবং ইরান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহন—বরিশাল এক্সপ্রেস, ইসলাম, ইমাদ, ইরান, ইতালি, বলেশ্বর, যমুনা ও জেবি পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। ফলে সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন।
রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, “ঈদকে পুঁজি করে কিছু অসাধু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে কাউন্টারে গিয়ে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...