বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলার কুশলি ইউনিয়নের নিলফা বাজার এলাকায় থ্রী স্টার অর্গানাইজেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিলফা বাজারে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নিলফা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে থ্রী স্টার অর্গানাইজেশনের কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি এবং এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু একজন ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতিই করে না, বরং একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানামুখী প্রলোভন ও চটকদার প্রচারণার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন।
বক্তারা তামাকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, প্রশাসন, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা যুবসমাজকে তামাক ও নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলেন, তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থ্রী স্টার অর্গানাইজেশনের পরিচালক ইলিয়াছুর রহমান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তামাকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...