বিজ্ঞাপন
গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ ওই ওয়ার্ডের হামিদ মিয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মহব্বতপুর এলাকায় আব্দুল হামিদের মেকানিক দোকানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে উক্ত মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারসহ হামিদকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মেকানিক দোকানের আড়ালে সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...