Logo Logo

বিলাইছড়িতে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়িতে একটি সিআর মামলার পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত আসামি হলেন ঝর্ণা কর্মকার। তিনি বিলাইছড়ি বাজার এলাকার বিপিন করের মেয়ে এবং বর্তমানে বিলাইছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।

বিলাইছড়ি থানা সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিলাইছড়ি থানার এসআই (নিঃ) আবদুর রব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বুধবার (৩ জুন) দুপুরের দিকে কাপ্তাই এলাকা থেকে ঝর্ণা কর্মকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি বিলাইছড়ি থানাধীন এলাকায় মুলতবি থাকা সিআর মামলা নং-৯৭/২০২৬-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর একই দিন তাকে রাঙ্গামাটির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিলাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আবদুর রব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাপ্তাই এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...