Logo Logo

মনোহরদীতে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুন) সকালে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রয়োজন। পাশাপাশি কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...