বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পিডিবির পক্ষ থেকে নতুন মূল্যহার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দাখিল করা হয়েছে।
তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে আবেদনটি দ্রুত পর্যালোচনা করা হবে। যেহেতু প্রস্তাবটি সরাসরি গ্রাহকস্বার্থ সংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। কমিশন দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। ঘোষিত মূল্যহার অনুযায়ী, আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
একই সঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।
নতুন এই মূল্যবৃদ্ধি কার্যকরের পরপরই লাইফলাইন ও নিম্ন ব্যবহারকারী গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপের বিষয়টি সামনে আসে। এর প্রেক্ষিতে পিডিবি পুরোনো মূল্যহার বহালের উদ্যোগ নেওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...