Logo Logo

গোপালগঞ্জে মধ্যরাতে দুই বাসের সংঘর্ষ, নিহত ২


Splash Image

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত ৩টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন-পটুয়াখালীর কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুল সামাদের ছেলে কালাম।

হাইওয়ে থানার এসআই সোহেল খাঁন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদি ব্রিজে ধাক্কা দেয়। এসময় একই দিক থেকে আসা হিমালয় পরিবহনের আরেকটি বাস পেছন দিক বিআরটিসি বাসকে ধাক্কা দেয়। এতে বাস দুটির

২৭ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অমিতাভ হাওলাদার ও কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...