বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) দুপুরে নিজ জমিতে পাট খেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সৈয়দ সিকদার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোর্শেদ সিকদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কৃষক সৈয়দ সিকদার পাটের জমিতে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মাঠের মধ্যে পড়ে থাকেন। সন্ধ্যায় পরিবারের লোকজন রুইতার বিল থেকে তাকে উদ্ধার করে। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার শরীরের একটি অংশ পুড়ে গিয়েছিল বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...