Logo Logo

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা


Splash Image

দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।


বিজ্ঞাপন


শনিবার (৬ জুন) সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

নতুন এই মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

অন্যদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সোনা ও রুপার দামের এই সমন্বয়ের ফলে অলংকার ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...