বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।
নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সময়োপযোগী এ সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আবদুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ মানুষ।
র্যালি শেষে জেলা হাসপাতাল চত্বরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়।
এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকে। তাই আগেভাগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও বলেন, “এই কর্মসূচি সফল করতে আমরা সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুবিরোধী সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...