বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বার্তা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
উক্ত সচেতনতামূলক র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
এ ছাড়া র্যালিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হকসহ জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমেই এই মহামারি রুখে দেওয়া সম্ভব। জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে আগামী দিনগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...