বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকাল ১১টায় ‘অফিস আদালত রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার’—এই স্লোগানকে সামনে রেখে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর নির্বাহী কর্মকর্তা পিজুস কান্তি বিশ্বাস। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...