Logo Logo

কাশিয়ানীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) একটি বিশেষ আভিযানিক দল সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়। র‍্যাবের আভিযানিক দলটি কাশিয়ানী উপজেলার গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট সন্দেহে মো. ওসমান সানা (১৮) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করে সাত কেজি অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে তাদের এই ধরনের আইন প্রয়োগকারী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...