Logo Logo

রয়টার্সের সমীক্ষা:

২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে বড় ‘ফ্লপ’ হবে ব্রাজিল!


Splash Image

উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে ৪৮ দলের মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর ঠিক আগমুহূর্তে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি বিশেষ সমীক্ষা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)। বিশ্বজুড়ে ১৬০ জন খ্যাতনামা অর্থনীতিবিদের ওপর করা এই জরিপে দাবি করা হয়েছে— এবার স্পেনকে হারিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের ঘরে তুলবে ফ্রান্স। অন্যদিকে, টুর্নামেন্টের সবচেয়ে বড় ফ্লপ বা ব্যর্থ দল হবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল!


বিজ্ঞাপন


তবে মজার ছলে ওই অর্থনীতিবিদরা অকপটে স্বীকার করেছেন, বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির (Inflation) নিখুঁত পূর্বাভাস দেওয়ার চেয়ে ফুটবলের গোলমেলে সমীকরণ মেলানো এখনও অনেক বেশি কঠিন।

গত ১১ মে থেকে ৫ জুনের মধ্যে বিশ্বজুড়ে এই জরিপটি পরিচালনা করে রয়টার্স। এতে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিজেদের জার্সিতে ‘তৃতীয় তারকা’ যোগ করার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। ৩১ শতাংশ ভোট পেয়ে ফরাসিদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লুই দে লা ফুয়েন্তের স্পেন—যা মূলত বর্তমান বিশ্বের ‘পলিমার্কেট’-এর মতো জনপ্রিয় বেটিং প্ল্যাটফর্মগুলোর পূর্বাভাসের সঙ্গে হুবহু মিলে যায়। এই ফলাফল সত্যি হলে ফুটবল শ্রেষ্ঠত্ব আবারও ইউরোপের ঘরেই ফিরবে।

যদি অর্থনীতিবিদদের এই পূর্বাভাস সত্যি হয়, তবে ফ্রান্সের দিদিয়ের দেশম ১৯৩৮ সালে ইতালির ভিত্তোরিও পোজোর পর ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন। একই সাথে ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ট্রফি তোলার পর কোচ হিসেবেও দুটি বিশ্বকাপ জেতা একমাত্র কিংবদন্তি হবেন তিনি।

রয়টার্সের এই তালিকায় বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও হ্যারি কেনের ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচ পছন্দের তালিকায়।

লন্ডনের আরবিসি (RBC)-এর সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেন, “২০২২ সালের ফাইনালের টাইব্রেকারের হতাশার পর, এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ফ্রান্স বেশ ভালোভাবেই প্রস্তুত। কিলিয়ান এমবাপে এবার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে পুরোপুরি ফুরফুরে ও ক্ষুধার্ত অবস্থায় টুর্নামেন্ট শুরু করবে।”

জরিপে দেখা গেছে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’—উভয়টির জন্যই ভোটাভুটিতে শীর্ষে রয়েছেন এমবাপে। অবশ্য তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ক্যারিয়ার সেরা ৬১ গোলের মৌসুম কাটিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে সামান্য ব্যবধানে হারিয়েছেন।

বিশ্বকাপে বর্তমানে ১২টি গোল করা এমবাপ্পে এবং ৮টি গোল করা কেনের সামনে সুযোগ থাকছে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের বিশ্বরেকর্ডটি ভাঙার। এই মহাদৌড়ে ১৩টি গোল নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিও।

কোচ হিসেবে বিশ্বজয়ী কার্লো আনচেলত্তির আগমন ঘটলেও সেলেসাওদের নিয়ে মোটেও আশাবাদী নন অর্থনীতিবিদরা। জরিপে অংশ নেওয়া এক-তৃতীয়াংশ বোদ্ধাই মনে করেন, এবার সবচেয়ে বেশি ব্যর্থ বা ফ্লপ হবে ব্রাজিল। ফ্লপের তালিকায় ব্রাজিলের পরেই আছে ইংল্যান্ড ও জার্মানি।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নরওয়ে এবার টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ বা আন্ডারডগ হিসেবে চমক দেখাতে পারে। আর উদীয়মান তারকা ক্যাটাগরিতে ৪৬ জনের ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।

এছাড়াও টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জয়ের দৌড়ে এবার সমানে সমানে লড়াই হবে ফ্রান্সের মাইক মাইগনান, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ও স্পেনের উনাই সিমনের মধ্যে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...