বিজ্ঞাপন
রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন এবং সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন বলেন, “কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, এই কমিটির নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, “তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নতুন এই কমিটি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে সক্ষম হবে।”
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...