বিজ্ঞাপন
রোববার (৭ জুন) দুপুরে নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)'র একটি টহল দল রোববার ভোর সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক রনি মিয়া কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বলে জানিয়েছে বিজিবি।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অতন্দ্র প্রহরীর মতো সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...