বিজ্ঞাপন
৭ জুন (রবিবার) চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর অফিসিয়াল টি-শার্ট ও আইডি কাড, ফলক উন্মোচন, ঈদ পূর্ণমিলনী ও প্রতিষ্ঠা বাষিকী প্রস্তুতি সভা মোঃ ফরহাদ হোসেন সাইয়েম এর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
আজকের প্রোগ্রামে সভাপতিত্ব ও উদ্ভোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মানবিক কর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাং আবুল আসাদ, মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী, আরিফ মোহাম্মদ সম্রাট।
প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেন আজকের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শুরুতেই আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত মানবিক যোদ্ধাদের প্রতি, যারা নিজেদের শরীরের রক্ত দিয়ে অন্য একজন মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে এগিয়ে এসেছেন।
বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, পৃথিবী অনেক দূর এগিয়েছে। কিন্তু ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে মানুষের বিকল্প রক্ত আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। তাই একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে অন্য একজন মানুষের রক্তদানের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, "আপনার দেওয়া এক ব্যাগ রক্ত, বাঁচিয়ে দিতে পারে তিনটি প্রাণ।"
তিনি আরও বলোন আমাদের সমাজে প্রায়ই শোনা যায়, রক্তের অভাবে কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, প্রসবকালীন কোনো মা কিংবা আকস্মিক দুর্ঘটনার শিকার কোনো মানুষ সংকটের মুখোমুখি হচ্ছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন করা নয়, বরং একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা। আর এই মানবিক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হলো স্বেচ্ছায় রক্তদান। রক্তদান মানুষের মধ্যে পারস্পরিক মমত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। রক্তদানের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই; মানুষের লাল রক্তই প্রমাণ করে আমরা সবাই এক।
চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব এর স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের সপ্ন টি-শার্ট ও আইডি আজকে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেয়া হয়েছে। টি-শার্ট ও আইডি কাড হাতে পেয়ে স্বেচ্ছাসেবকগন অনেক বেশি আনন্দিত।
সকলের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আগামী প্রতিষ্ঠা বাষিকী নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ মুলুক আলোচনা রাখেন সংগঠনের পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ।
প্রোগ্রামে মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান সোহিন ও হাসনাত রানা, দেবু প্রিয় বড়ুয়া, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ মোবিন সহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে সঞ্চলনা করেছে ইত্তেহাদ মাহাবুব আয়মান।
প্রোগ্রামে বিভিন্ন জেলা ও থানা থেকে অনেক কষ্ট করে যে সকল স্বেচ্ছাসেবক উপস্থিত হয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...