Logo Logo

কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২ যুবক আটক


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


রবিবার (৭ জুন) কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। এতে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।

অভিযানকালে উপজেলার কেটে গোপালপুর এলাকা থেকে রাসেল মল্লিক (৩২) ও রবিউল খান (২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রাসেল মল্লিক কেটে গোপালপুর গ্রামের মৃত হাবীব মল্লিকের ছেলে এবং রবিউল খান চিত্রাপাড়া গ্রামের হবি খানের ছেলে। উভয়ের বাড়ি কোটালীপাড়া উপজেলায়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় রাসেল মল্লিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবিউল খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...