Logo Logo

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুরে আনন্দ মিছিল


Splash Image

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পীকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


রোববার (৭ জুন) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমানকে শুভেচ্ছা-অভিনন্দন’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজ হাসান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন এবং গোপালগঞ্জ জেলা যুবদলের নেতা মো. দীপু লস্কর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিটু লস্কর, জিল্লুর রহমান জুয়েল, লিয়াকত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, আনিচ কাজী, হানিফ মুন্সী, মো. নিশাম মিয়া, অনুপম সরকার সাধু, মিলন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল ও পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পীর অন্তর্ভুক্তি গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে যুবদলের কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...