বিজ্ঞাপন
আজ সোমবার (৮ জুন) গোপালগঞ্জ শহরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী। কর্মশালায় সভাপতিত্ব করেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ নুরুল হক।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ নুরুল হক প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের রাস্তার বিভিন্ন ধরনের 'রোড মার্কিং' সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, সড়কে চলাচলের সময় এসব দৃশ্যমান ও আইনি নির্দেশনা যথাযথভাবে মেনে চলা প্রতিটি চালকের জন্য অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ-এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হাবিবুর রহমান বলেন, গাড়ি চালানোর সময় সড়কে অঙ্কিত বিভিন্ন ধরনের রোড মার্কিং নিখুঁতভাবে অনুসরণ করা এবং দেশে প্রচলিত সড়ক পরিবহন আইন অক্ষরে অক্ষরে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত চালকদের সবসময় নিরাপদ ও দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী বর্তমান সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং রোড মার্কিং অনুসরণের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোকপাত করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “চালক ও পথচারীরা যদি সঠিক রোড মার্কিং এবং ট্রাফিক নিয়ম মেনে চলেন, তবে দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব।” পরিশেষে তিনি সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে বক্তব্য শেষ করেন।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন মেনে চলা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সচেতন ও দক্ষ গাড়িচালক তৈরির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী পেশাজীবী চালকেরা নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরণের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচিকে একটি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...