Logo Logo

রাজবাড়ীতে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১


Splash Image

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন-অর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আসামি হারুন-অর রশিদ ঢাকা জেলার ধামরাই থানার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার (৮ জুন) রাত দেড়টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর অভ্যন্তরে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পল্লীর বাসিন্দা আইয়ুব মন্ডলের বসতবাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারা অনুযায়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...