Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি অধ্যাপক তাহমিনা আখতার।


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বারের একজন নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিনা আখতার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউট। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ২০১৬ এর ১০(১) ধারা অনু্যায়ী অধ্যাপক তাহমিনা আখতারকে নিয়োগ দিয়ে ৮ জুন, সোমবার এক প্রজ্ঞাপন জারি করেন শিক্ষামন্ত্রনালয় ।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন,সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে অধ্যাপক, তাহমিনা আখতার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে।

উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...