বিজ্ঞাপন
সম্প্রতি সংগঠনের সাধারণ সদস্য ও মডারেটরদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এ এম রিয়াজ কামাল হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফারুক মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সুহিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রাকিব, অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন এবং রক্ত ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু উবায়দুল্লাহ মো. সাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোবিন, আইটি বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান রাফি, সহ-আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আমির খান রানা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. মামুনুর রশীদ এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান নিশ্চিতকরণসহ চট্টগ্রামের যেকোনো মানবিক, সামাজিক ও দুর্যোগকালীন সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কার্যকর ভূমিকা পালন করবে।
তারা সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেন এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...