ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার হল, কেন্দ্রের অফিস কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ এবং বিশেষভাবে প্রশ্নপত্র খোলার কক্ষ অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকতে হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এসব স্থান পর্যবেক্ষণ ব্যবস্থার মধ্যে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে প্রয়োজনীয় ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্ধারিত অনলাইন সিস্টেমে ক্যামেরা সংক্রান্ত তথ্য আপলোড ও সংরক্ষণ করতে হবে। এজন্য কেন্দ্র প্রধানদের বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ধাপে তথ্য এন্ট্রি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পরীক্ষার নিরাপত্তা আরও কঠোর করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র গ্রহণে নিয়োজিত শিক্ষক, ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য- নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বোর্ডে নির্ধারিত ই-মেইলে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার সময় কেন্দ্রের সার্বিক কার্যক্রমের ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...