বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনটি দোকান আগুনে ভস্মীভূত হয়। দোকানগুলোর ভেতরে থাকা সকল মালামাল সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও কার্যকর তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবি, এসব দোকানই ছিল তাদের পরিবারের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। হঠাৎ এ ক্ষতির কারণে তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...