Logo Logo

কোটালীপাড়ায় কৃষি খাতের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ সভা অনুষ্ঠিত


Splash Image

২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক ডক্টর মোঃ মামুনুর রহমান ও সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাফিজ হাসান।

কোটালীপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক উদ্যোক্তা এবং স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তা মন্ডল।

সভার শুরুতে স্বাগত বক্তা হিসেবে কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় প্রজেক্টরের মাধ্যমে স্থানীয় কৃষির সার্বিক উন্নয়ন চিত্র ও চলমান বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।

পার্টনার কংগ্রেসের সদস্য কৃষাণীরা সভায় বিভিন্ন পুষ্টিকর ফলের গুণাগুণ ও তা চাষাবাদের নানাদিক আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও কৃষি বিশেষজ্ঞরা দেশের কৃষি খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে উপস্থিত কৃষক-কৃষাণীদের আধুনিক চাষাবাদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...