বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশিক তাঁর বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে যান। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাট নৌপথে মাঝির কাজ করেন। পরে আশিক তাঁর ভাতিজাকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ ঘাট এলাকায় সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তিনি তলিয়ে যান।
ভাতিজা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেল ৫টার দিকে নদী থেকে আশিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...