বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের নয়টি বগি স্বাভাবিকভাবে চলে এলেও একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়ে আটকা পড়ে। সেটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মোতায়েন করা হয়। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
লাইনচ্যুত পাওয়ার কারটি দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...