Logo Logo

সিলেটের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশের যৌথ দল সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা নিহত ছাত্রের নিজের লেখা বলে ধারণা করা হচ্ছে।

নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও চিকিৎসক ডা. রুলী বিনতে রহিম দম্পতির সন্তান। বাবার মৃত্যুর পর মাহাদি ওই ফ্ল্যাটে মায়ের সঙ্গেই বসবাস করে আসছিল।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটটিতে ইংরেজিতে লেখা ছিল—তার মরদেহের যেন কোনো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করা না হয় এবং পুলিশ যেন এই ঘটনার কোনো ধরনের তদন্ত না করে। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...