বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কংগ্রেসের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, জামায়াত নেতা আইয়ুব হোসেন খান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও প্রয়োগে কৃষকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩৫ জন পিএফএস কৃষক এবং ৩৫ জন নন-পিএফএস কৃষকসহ মোট ৭০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
এছাড়া জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কংগ্রেস শেষে অতিথিরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষি উন্নয়নে মাঠপর্যায়ের সফল উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত হন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...