বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ৫ টার দিকে পাথরঘাটা পৌর শহরের তালতলা এলাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে পাথরঘাটা থানায় নিয়ে যায়।
পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে মোস্তফা গোলাম কবির কিংবা তার পরিবারের সদস্যদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদুকে পরাজিত করে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন-এর কাছে পরাজিত হন।
তার আটকের ঘটনাকে ঘিরে পাথরঘাটার রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...