Logo Logo

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


Splash Image

নড়াইল সদর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের সন্তান।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই একসাথে খেলাধুলা করছিল। ওই সময় তাদের পরিবারের সদস্যরা যার যার গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। বেশ কিছু সময় ধরে শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একই সাথে দুই অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...