Logo Logo

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি


Splash Image

প্রতীকী এই ছবিটি কৃত্রিম মেধা দ্বারা নির্মিত।

বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলারে।


বিজ্ঞাপন


বিবিএসের তথ্য বলছে, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সে হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এই হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকার পূর্বাভাস দিলেও বিবিএসের প্রাথমিক হিসাব সেই পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, কৃষি ও সেবা খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ।

তবে শিল্প খাতের প্রবৃদ্ধিতে কিছুটা শ্লথগতি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যেখানে আগের অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, রপ্তানি প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পাওয়ায় শিল্প খাতের প্রবৃদ্ধি প্রভাবিত হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করা দেশের অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...