বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি, আইবিডাব্লিউএফ (IBWF) দিনাজপুর জেলা সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, জামায়াত মনোনীত বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ক্বারী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি, জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. মঞ্জুরুল ইসলাম, এবং জামায়াতের যুব বিভাগের উপজেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. গোলাম নুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার আমির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহা. মোসাদ্দেক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ পৌর শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠন সম্ভব।
একই সঙ্গে দেশের চলমান সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুন নবী বাবু বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, মানবসেবা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য শিক্ষা।” তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা বলেন, ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঈদ-পরবর্তী সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...