Logo Logo

গোপালগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও জুয়েল মোল্লার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


Reporter Image

রিপন

Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেশাগ্রস্ত জুয়েল মোল্লার গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও ভুক্তভোগীরা।


বিজ্ঞাপন


শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় কাজির বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও তাদের স্বজনরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জুয়েল মোল্লা তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, মামলায় উল্লিখিত ঘটনাটি এলাকায় কখনো ঘটেনি এবং ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাদের হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, জুয়েল মোল্লা একজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে নিজ পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্লাকে মারধরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আব্দুল ওহাব মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে তারা জানান।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, গত ৭ মে ২০২৬ তারিখে জুয়েল মোল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার বড় ভাই মোতালেব মোল্লা, রাব্বি মোল্লা, সাজ্জাদ মোল্লা, সাব্বির মোল্লা ও কাবুল মোল্লাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা দাবি করেন, মামলাটির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক।

তাদের অভিযোগ, মামলার কারণে তারা ও তাদের পরিবারের সদস্যরা সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায়, প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে জুয়েল মোল্লার বিচারের দাবি জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...