বিজ্ঞাপন
শুক্রবার (১৩ জুন) বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম নতুন করে শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাবেক কমিটির উদাসীনতা, সাংগঠনিক দুর্বলতা এবং ব্যক্তিস্বার্থের কারণে একসময় এলাকার সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জুবিল্যান্ট রেঞ্জার্স ক্লাবটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
এ অবস্থায় এলাকার সচেতন তরুণরা ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হন। তাদের উদ্যোগে দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭৫ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে মো. সাঈদ হামিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুবিল্যান্ট ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ঐতিহ্যের অংশ। ক্লাবটির কার্যক্রম নতুন করে শুরু হলে তরুণদের মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম চালু, সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে।
এলাকার বাসিন্দারা জুবিল্যান্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...