Logo Logo

বোয়ালমারীর আলোচিত তৌহিদুল হত্যা মামলার আসামি ওয়াহিদুর গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত তৌহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।


বিজ্ঞাপন


র‌্যাব সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম গত ১ জুন দুপুরে পরিচিত ব্যক্তি সুমন খন্দকারের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে ৩ জুন সকালে উপজেলার ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ জুন) দুপুরে বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার আসামি ওয়াহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়াহিদুর রহমান ভাটপাড়া এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি হত্যা, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...