বিজ্ঞাপন
ছাত্রদলের ববি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন, তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচন করে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হবে।
উদ্যোগের বিষয়ে মো: ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে, সঠিক মূল্যায়নের অভাবে রক্তদাতারা রক্তদানে ক্রমশ নিরুৎসাহিত হচ্ছেন। তাদের এই মহৎ কাজকে যথাযথ সম্মান জানাতে এবং অন্য সাধারণ শিক্ষার্থীদের এই মানবিক কাজে অনুপ্রাণিত করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ইনশাআল্লাহ, প্রতি বছরই আমাদের এই সম্মাননা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্যতিক্রমী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রবিউল শিকদার বলেন, রক্তদাতারা মূলত মানবতার সেবার উদ্দেশ্যেই স্বেচ্ছায় রক্তদান করেন। ভবিষ্যতে কোনো পুরস্কার বা সামাজিক স্বীকৃতি পাওয়ার প্রত্যাশায় তারা রক্ত দেন না। আর সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই রক্তদাতারা রক্তদানের সুনির্দিষ্ট কোনো নথি বা ডকুমেন্ট সংরক্ষণ করে রাখেন না। তবে রক্তদাতাদের মানসিকভাবে উৎসাহিত করতে এবং এই মানবিক কর্মকাণ্ডকে ক্যাম্পাসে আরও এগিয়ে নিতে যদি কোনো সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করা হয়, সেটি অবশ্যই একটি অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক উদ্যোগ হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...