বিজ্ঞাপন
গোপালগঞ্জ পৌর মিলনায়তনের সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্ভাবনী প্রদর্শনী ও সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ উদ্ভাবকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: কে.এম. বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। এ ছাড়া জেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান অনুরাগী শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা এই শোকেসিং প্রোগ্রামে অংশ নেন।
প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের তৈরি আধুনিক প্রযুক্তিনির্ভর স্টার্টআপ উদ্যোগ, পরিবেশবান্ধব বিজ্ঞান প্রজেক্ট এবং নিত্যনতুন নানা ইনোভেটিভ আইডিয়া প্রদর্শন করা হয়। প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণদের নতুন কিছু সৃষ্টির প্রেরণা জোগাবে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...