বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) দুপুরে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা-নোয়াখালি অঞ্চলের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আঞ্চলিক টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার। তিনি শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন।
ইসলামিক এডুকেশন সোসাইটির সভাপতি অধ্যাপক মো. জুনায়েদ হাসানের সভাপতিত্বে এবং সদস্য মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক এডুকেশন সোসাইটির উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেন, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, মিফতাহুল ফালাহ কফিল উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. খুরশিদুল আলম এবং গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...