বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবী প্রযুক্তি ও সচেতনতামূলক টিম টেক পূণ্যের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনারে সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, ফিশিং, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ডিজিটাল ফুটপ্রিন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে সচেতনতা এবং নারীদের অনলাইন নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাস্তব ঘটনার আলোকে বিভিন্ন ধরনের সাইবার ঝুঁকি ও তা থেকে নিরাপদ থাকার কার্যকর উপায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
টেক পূণ্যের প্রতিনিধিরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। সচেতনতা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে বক্তব্য প্রদানকালে টেক পূণ্যের প্রতিষ্ঠাতা ও Online Safety Consultant মেহেদী হাসান বলেন, “আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের নিরাপদ ডিজিটাল নাগরিক। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সাইবার সচেতনতার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না; বরং অনলাইন ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেমিনারটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।
আয়োজকরা জানান, ‘Cyber Smart Girls Initiative 2026’-এর মূল উদ্দেশ্য হলো তরুণী শিক্ষার্থীদের ডিজিটাল জগতে সচেতন, আত্মবিশ্বাসী এবং নিরাপদ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করা। এ উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সাইবার নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি ও প্রযুক্তি সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, টেক পূণ্য একটি প্রযুক্তিভিত্তিক সামাজিক উদ্যোগ, যা তরুণ প্রজন্মের মধ্যে সাইবার সচেতনতা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...